রিফান্ড পলিসি
অনেকসময় আমরা খুব আশা নিয়ে একজন ক্লায়েন্টকে হেল্প করা শুরু করে, কিছুদিন পর বুঝতে পারি যে ক্লায়েন্টের উচ্চাশা পূরণ করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হবেনা। আবার কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট নিজেই হয়ত বলতে পারেন যে, তিনি যে আশা নিয়ে আমাদের কাছে এসেছেন, সেই অনুযায়ী হয়তো প্রোফাইল আমাদের কাছে নেই। এর অর্থ এই না যে আমরা সেই ক্লায়েন্টকে হেল্প করার চেষ্টা করিনি, কিংবা আন্তরিক ছিলাম না। এধরনের ক্ষেত্রে, সাইয়োনির ব্র্যান্ড ইমেজ ধরে রাখার স্বার্থে আমরা রিফান্ড অফার করি। কারণ, আমরা দেখেছি , ম্যাচমেকিং ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন ফি একবার নিয়ে নিলে, সার্ভিস ভাল হোক কিংবা খারাপ, সেটার দায়ভার নেয়না এবং কোন রিফান্ড দেয়না। আমরা সেই পথে হাঁটতে চাইনা। সাইয়োনির মার্কেট রিসার্চ অনুযায়ী বাংলাদেশের ম্যাচমেকিং ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র সাইয়োনির ই অফিশিয়াল রিফান্ড পলিসি আছে।
রিফান্ড টার্মস
-
রেজিস্ট্রেশনের ২ মাসের মধ্যে, আপনি যদি লজিক্যাল কারণে সাইয়োনির সার্ভিস আর না নিতে আগ্রহী হন, সেক্ষেত্রে ৩,০০০ টাকা বেসিক কনসালটেন্সি ফি রেখে, বাকি টাকা রিফান্ড করা হবে।
-
রেজিস্ট্রেশনের ২ মাস পর রিফান্ড প্রযোজ্য হবেনা।
-
ক্লায়েন্ট যদি সাইয়োনির কোন টার্মস এন্ড কন্ডিশন্স মেনে চলতে ব্যার্থ হন, সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবেনা।
-
অন্য কোন পরিবারের সাথে যদি সাক্সেসফুলি নাম্বার এক্সচেঞ্জ / ফ্যামিলি মিটিং হয় (একে অন্যকে পছন্দ করা সাপেক্ষে), সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবেনা।





