
Terms and Conditions / Service Agreement
-
আপনি নিজেই ক্যান্ডিডেট (কিংবা আপনি ক্যান্ডিডেটের অনুমতি নিয়ে) এই ফর্ম ফিলাপ করেছেন।
-
ক্যান্ডিডেট মানসিকভাবে ও শারীরিকভাবে সুস্থ এবং বিয়ের জন্য সামাজিকভাবে এবং আর্থিকভাবে প্রস্তুত।
-
ক্যান্ডিডেটের বয়স, উচ্চতা, বৈবাহিক অবস্থা এবং ঠিকানা যা দিয়েছেন, সব সঠিক এবং সাইয়োনি চাইলে আপনি প্রমাণ দিতে পারবেন।
-
ক্যান্ডিডেট এবং তার পরিবারের শিক্ষাগত, পেশাগত এবং অন্য যা তথ্য দিয়েছেন, সাইয়োনি চাইলে আপনি প্রমাণ দিতে পারবেন।
-
ফর্মে আপনি যে প্রেফারেন্স (কেমন লাইফ-পার্টনার খুঁজছেন) দিয়েছেন, তা সর্বোচ্চ ২ বারের বেশি পরিবর্তন করবেন না।
-
ক্যান্ডিডেটের সাম্প্রতিক বায়োডাটা এবং অন্তত ৫ টি সমসাময়িক, স্পষ্ট এবং গ্রহণযোগ্য ছবি দিয়ে সাইয়োনিকে সহযোগিতা করবেন। এমন ছবি, যা ক্যান্ডিডেটের বর্তমান লুক, ওজন, ফিটনেস কে রিপ্রেসেন্ট করে। এডিট করা ছবি, কিংবা Artificial Intelligence দিয়ে বানানো ছবি গ্রহণ করা হবেনা।
-
আপনার সাথে কোন প্রোফাইল শেয়ার করা হলে, সর্বোচ্চ ২ দিনের মধ্যে আপনার সিদ্ধান্ত (পসিটিভ বা নেগেটিভ) সাইয়োনিকে জানিয়ে দেবেন।
-
যদি কোন প্রোফাইল পছন্দ না হয়, কেন পছন্দ হয়নি, তার কারণ বিস্তারিত জানাবেন।
-
দুই পরিবারের মধ্যে ফ্যামিলি মিটিং এর জন্য আপনাকে সাইয়োনির অফিসে আসতে হবে। অনিবার্য কারণে, অন্য কোথাও ফ্যামিলি মিটিং করতে চাইলে, সেখানে অবশ্যই একজন সাইয়োনি প্রতিনিধিকে আমন্ত্রণ জানাতে হবে।
-
স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে, ফ্যামিলি মিটিং এর আগে আপনাকে সাইয়োনির টার্মস এন্ড কন্ডিশন্স সম্বলিত লিগ্যাল ডকুমেন্টে সাক্ষর করতে হবে।
-
ফ্যামিলি মিটিং এর পর, বিয়ে না হওয়া পর্যন্ত, অন্য পরিবারের সাথে সব ধরনের যোগাযোগের আপডেট সাইয়োনির সাথে অবশ্যই শেয়ার করতে হবে।
-
উপরের কোন টার্ম মানতে ব্যার্থ হলে, সাইয়োনি আপনার মেম্বারশিপ বাতিল করার অধিকার রাখে।
-
সাইয়োনির মাধ্যমে ক্যান্ডিডেটের বিয়ে হলে, বিয়ে/কাবিন/আকদ এর ৭ দিনের মধ্যে নির্ধারিত “Success Money” প্রদান করবেন।
-
বিয়ের ৭ দিনের মধ্যে “Success Money” প্রদানে ব্যার্থ হলে, ক) অতিরিক্ত প্রতি দিনের জন্য ৫০০ টাকা চার্জ যুক্ত হবে। খ) সাইয়োনি আপনার বিরুদ্ধে আইনানুগ এবং সামাজিক ব্যাবস্থা গ্রহণ করবে।
-
সাইয়োনি যেকোনো সময় উপরোল্লিখিত টার্মস এন্ড কন্ডিশন্স পরিবর্তন করতে পারে। পরিবর্তনের বিষয়ে আপনাকে এসএমএস/ইমেইল/ফেসবুক/হোয়াটসঅ্যাপে জানানো হবে





